আভ্যন্তরীন বিভাগ সমূহ পরিচালনার জন্য নির্বাহী পরিষদ কর্তৃক প্রণীত ও মজলিসে শুরা কর্তৃক অনুমোদিত বিধি বিধান থাকতে হবে। শুরা কর্তৃক অনুমোদিত নীতিমালা গঠনতন্ত্রের পরিশিষ্ট বলে গণ্য হবে। প্রয়োজনে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা ম্যানুয়েল ও তৈরী করা যাবে। তা ছাড়া ছোট খাট বিষয় যার উল্লেখ এই গঠনতন্ত্রে নেই, সে সব বিষয়ে নিবাহী পরিষদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকবে। নির্বাহী পরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ মসজলিসে শুরা কর্তৃক অনুমোদন লাভ করলে সেগুলো গঠনতন্ত্রের উপধারার মর্যাদা লাভ করবে।