বৎসরে মোট দুইটি অথবা তিনটি পরীক্ষা গ্রহণ করতে হবে। দু’টি পরীক্ষা গ্রহণ করলে প্রথম পরীক্ষা রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময়ে গ্রহণ করতে হবে এবং বার্ষিক পরীক্ষা শা’বান মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রহণ করতে হবে। আর তিনটি পরীক্ষা গ্রহণ করা হলে প্রথম পরীক্ষা সফর মাসের প্রথম সপ্তাহে, দ্বিতীয় পরীক্ষা জুমাদিউল উলার প্রথম সপ্তাহে এবং বার্ষিক পরীক্ষা শা’বান মাসের তৃতীয় সপ্তাহে গ্রহণ করতে হবে। এতনভিন্ন ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য এবং পঠিত বিষয় সমূহ যবত করার জন্য মাসিক পরীক্ষা গ্রহণ করা বাঞ্ছনীয় হবে। মাসিক পরীক্ষা মৌখিক ও লিখিত উভয় ভাবে গ্রহণ করা যাবে। মাসের শেষে শনিবারে পরীক্ষা গ্রহণের ঘোষণা দিয়ে প্রতিটি বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের জন্য নির্ধারিত ক্লাসের সময়ে শ্রেণী শিক্ষকগণ গ্রহণ করবেন। মাসিক পরীক্ষার ফলাফলের ১০% পরবর্তী পরীক্ষার ফলাফলের সঙ্গে যোগ করার নিয়ম চালু করা হলে মাসিক পরীক্ষাগুলো অর্থবহ হবে।