১. ইলমে ওয়াহী ও উলুমে নবুয়্যুতের বস্তুনিষ্ঠ জ্ঞান চর্চার লক্ষ্যে কুরআন, হাদীস, তাফসীর, ফিকহ, আকাইদ, কালাম ও তাসাউফ-এর শিক্ষাদান এবং এ সকল বিষয়ের জন্য সহায়ক বিষয়াদি যথা উসূলে তাফসীর, উসূলে হাদীয়, উসূলে ফিকাহ, আরবী সাহিত্য, ইলমে নাহব, ইলমে ছরফ, ইলমে বালাগাত, ইলমে আরুজ সহ হিকমাত (বিজ্ঞান), ফালসাফা (দর্শন), তর্কশাস্ত্র, সমাজ বিজ্ঞান, বালা, গণিত, ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান, অর্থনীতি, পৌর বিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষাদান।
২। শিক্ষার্থীরা যাতে জ্ঞান আহরণের সাথে সাথে পূর্ণাঙ্গভাবে সুন্নাতের অনুসারী এবং আকাবির ও আসলাফের আদর্শ ও চেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে পারে, তজ্জন্য প্রয়োজনীয় তারাবিয়াতের ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদেরকে চরিত্রবান, আদর্শ, ভদ্র ও সমাজ সচেতন নাগরিকরূপে গড়ে তোরা বাস্তব প্রশিক্ষণ দান।
৩। শিক্ষার্থীরা যাতে সর্ব ক্ষেত্রে দ্বীনের প্রচার প্রসারে আত্মনিয়োগ করতে পারে, তজ্জন্য তাদেরকে ভাষা সাহিত্যে, বক্তৃতায়, দাওয়াত ও তাবলীগের কাজে পারদর্শী করে গড়ে তোলা।
৪। ইসলামী আদর্শ, তাহজীব ও তামাদ্দুনের ব্যাপক প্রচার প্রসারের মাধ্যমে ইসলামী ইম্মাহকে আল্লাহ অভিমুখী ও আল্লাহর দীনের অনুসারী করে গড়ে তোলার যাবতীয় উদ্যোগ গ্রহণ করা এবং সমাজের মানুষের ঈমান আকীদা সংরক্ষণের জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করা এবং সকল প্রকার বাতিল সম্পর্কে তাদেরকে সতর্ক করা।