আরবী শাওয়াল মাস থেকে রমযান মাস পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হবে। শাওয়াল মাসের ৬-৮ তারিখের মাঝে মাদরাসা খোলা হবে এবং শা’বান মাসের ২২-২৫ তারিখের মাঝে মাদরাসা বন্ধ ঘোষনা করা হবে। সাপ্তাহিক ছুটি শুক্রবার সমূহ ছাড়াও রমযানুল মোবারক ও ঈদুল ফিতর উপলক্ষে অনুর্ধ্ব ৪৫ দিন, ঈদুল যাযহা উপলক্ষে ১০ দিন, ধর্মীয় অন্যান্য পর্ব উপলক্ষে ২দিন, সেমাহী পরীক্ষার পর ৩ এবং সাপ্তাহিক ছুটি সহ মোট ১১২ দিন প্রতিষ্ঠান ছুটি থাকবে।