প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীর জন্য বেতন স্কেল থাকবে। বেতন স্কেল প্রণয়েন ক্ষেত্রে নিচের নিতিমালা
(ক) অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীগণের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও দায়িত্বের মানানুসারে শ্রমের পরিমান তথা ছধহরঃ এর তুলনায় গুনগত মান তথা ছধহরঃ এর প্রতি গুরত্বারোপ করতে হবে। একজন স্থপতির একটি পরিকল্পনা বাস্তবায়নে শতজন বাজমিস্ত্রি ও হাজার শ্রমিকের কঠোর পরিশ্রম প্রয়োজন পড়ে।
(খ) শ্রেণী শিক্ষার বিভিন্ন স্তরের মান নির্ধারন করা উক্ত স্তরের শিক্ষাদানের ভিত্তিতে শিক্ষকগনের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করতে হবে। মাদ্রাসার কর্মকর্তা কর্মচারীগণকে যোগ্যতা ও দায়িত্বের মানানুসারে উক্ত শ্রেণী বিন্যাসের আওতায় আনতে হবে। এরপরেও প্রতিষ্ঠানের কর্মচারীগণের জন্য আর তিনটি স্তর নির্ধারণ করতে হবে। এভাবে মাদ্রাসার কর্মকর্তা শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণের জন্য সর্বমোট ৪ থেকে ৮ স্তরে শ্রেনী বিন্যাস করতে হবে।
(গ) শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে প্রথমে প্রত্যেক পদের শিক্ষাগত ও যোগ্যতা অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের বিবরণ দিয়ে উক্ত স্তরের প্রারম্ভিক বেতন, বার্ষিক, বৃদ্ধি এবং ৫ বছরে বৃদ্ধি প্রাপ্ত অংক যোগ করে শেষ পর্যায়ে উন্নীত অংকের পরিমান উল্লখ করতে হবে।
(ঘ) বার্ষিক বৃদ্ধি মূল বেতনে ৫% হারে হবে।
(ঙ) অত্র মাদ্রাসার একই ব্যক্তি ২টি সাংবিধানিক পদের অধিকারী হলে উপরের পদের বেতন ও বৃদ্ধি এবং অন্য পদের নির্ধারিত ভাতা লাভের অধিকারী হবেন। একটি সাংবিধানিক ও অপরটি সাময়িক পদের অধিকারী হলে সাংবিধানিক পদের বেতন ও বৃদ্ধি এবং সাময়িক পদের নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত ভাতা লাভের অধিকারী হবেন।
(চ) উপরের স্তরের কোন পদ শূণ্য হলে নীচের স্তরে যোগ্য প্রার্থী থাকলে তিনি বাইরের প্রার্থী অপেক্ষা পদোন্নতির অগ্রাধিকার লাভ করবেন। নীচের স্তরের ক্রমিক নম্বরকে পদোন্নতির মাপকাটি ধরা হবে না।
নোট: যোগ্যতা নিরুপন নির্বাহী পরিষধের সভাপতি, সাধারণ সম্পাদক ও মুহতামিমের ঐক্যমত্যে হবে। দ্বিমতের ক্ষেত্রে নির্বাহি পরিষদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
(ছ) কোন পদে মাদরাসার মান উন্নয়নের স্বার্থে বাইরের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগকালীন প্রয়োজনে উক্ত পদের একাধিক ওহপবসবহঃ যোগ করতঃ তার প্রারম্ভিক বেতন প্রদানের অবকাশ থাকবে।
(জ) যে সব শিক্ষক ও কর্মচারী সার্বক্ষনিক মাদ্রারাসার অবস্থান করবেন, ফ্রী আবাসিক কামরা ও দু বেলা খানা মাদরাসার পক্ষ থেকে পাবেন।
(ঝ) মাদরাসার স্বার্থে অত্র মাদরাসার মুহতামিম, নায়েবে মুহতামিম, নাযেমে তালিমাত ও তারবিয়াত, নাযেমে দারুল ইকামা ও নাযেমে কুতুবখানাহণকে ভদ্রজনোচিত ফ্রী আবাসিক কোয়ার্টারের সুবিধা দেয়া যেতে পারে।