(ক) বার্ষিক নির্ধারিত ছুটি ব্যতিত শিক্ষকগণ প্রতি শিক্ষাবর্ষে পূর্ণ বেতনে ১৫ দিন নৈমিত্তিক ছুটি এবং পিতা-মাতা, সন্তান কঠিন অসুখে বা বিপদাপদে ও নিজের অসুস্থতার কারণে পূর্ণ বেতনের ১৫দিন বিশেষ ছুটি ভোগ করতে পারবেন।
(খ) প্রথমবার হজ্জ্ব বা উমরার উদ্দেশ্যে যাত্রাপথের নিয়মানুযায়ী রওয়ানা হবার ৩ দিন পূর্ব হতে ফরে আসার ৫ দিন পর পর্যন্ত পুরা বেতনে ছুটি লাভে সমর্থ হবেন। ২য় বার হতে বেতনের অধিকারী হতে পারবেন না। তবে ব্যবসায় পরিণত হলে এ ক্ষেত্রে নির্বাহী সিদ্ধান্ত নিবে।
(গ) কোন শিক্ষক/কর্মচারীকে প্রতিষ্ঠানের প্রয়োজনে নির্ধারিত ছুটির পূর্ণ বা আংশিক দিনের ছুটি ভোগ করতে না দিলে পরবর্তী সময়ে তাকে সমপরিমাণ দিবসের ছুটি ভোগের সুযোগ অথবা উক্ত দিনগুলোর অতিরিক্ত বেতন প্রদান করতে হবে।
(ঘ) অফিস প্রধান, হিসাব রক্ষক ও তাদের সহকারী, বোর্ডিং ম্যানেজার ও বাবুচীগণের জন্য বার্ষিক ছুটি, নৈমিত্তিক ছুটি ও অসুস্থতার ছুটির স্বতন্ত্র তালিকা নির্বাহী পরিষদ প্রণয়ন করবেন।
(ঙ) সকল প্রকার ছুটি ভোগের জন্য কর্তৃপক্ষের পূর্ব মঞ্জুরী আবশ্যক। আকস্মিক কারণে অনুপস্থিতির ২৪ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষকে (যে কোন মাধ্যমে) অবশ্যই অবহিত হবে।
(চ) শিক্ষকগণ উর্ধ্বে ১০ দিন পর্যন্ত অসুস্থতা ও নৈমিত্তিক ছুটির জন্য মুহতামিমের বরাবরে ও তদূর্ধ দিনের বা বিশেষ ছুটির জন্য মুহতামিমের মাধ্যমে নির্বাহী পরিষদের সভাপতি / সাধারণ সম্পাদক সাহেবের বরাবরে আবেদন পেশ করবেন।
(ছ) সকল ছুটির আবেদন বিভাগীয় প্রধানের সুপারিশ সম্বলিত হতে হবে। সকল কর্মচারীগণ ছুটি গ্রহনকালে মুহতামিমকে অবহিত করতে হবে।
(জ) মুহতামিম সাহেব নির্বাহি পরিষদের সভাপতি সাহেব সাধারন সম্পাদক সাহেবকে মৌখিক গ্রহন কালে মুহতামিমকে অবহিত করাতে হবে।
(ঝ) বার্ষিক নির্ধারিত ছুটি শুরুর পূর্বে দিন অথবা খোলার দিন প্রত্যেক শিক্ষক/কর্মচারীর যথাসময়ে (ছুটি ঘোষণার নোটিশে উল্লেখিত সময়) উপস্থিত জরুরী কথা বলে গণ্য হবে। উভয় দিনের অনুপস্থিতিতিতে পুরা ছুটির ও যে কোন এক দিনের অনুপস্তিতিতে অর্ধেক বন্ধের বেতন কাটার অধিকার কর্তৃপক্ষের এখতিয়ারে থাকবে।
(ঞ) কোন আকস্মিক দুর্ঘটনা বা হরতাল জাতীয় কারনে খোলার তারিখ সময়ে উপস্থিত হতে অপারগতার আশংকা দেখা দিলে পত্র/ তার/ ফোন/ লোক মারফত খোলার ২৪ ঘন্টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে অনুপস্থিতির ক্ষমা বিবেচনা যোগ্য বলে গণ্য হব।