মাদরাসার তহবিলের অর্থ কারোর নিকট জমা রাখা যাবে না। বরং কোন ব্যাংকে হিসাব খুলে জমা রাখতে হবে। যখন যে অর্থ জমা হবে, তা ব্যাংকে জমা করতে হবে এবং মাস শেষে পরবর্তী মাসের খরচের বিল তৈরী করে কোষাধ্যক্ষ কর্তৃক তা মঞ্জুর করিয়ে ব্যাংক থেকে টাকা তুলে এনে খরচ করতে হবে।ব্যাংক হিসাব পরিচালনা: সভাপতি, মোহতামেম ও কোষাধ্যক্ষ এ তিনজনের যৌথ দস্তখতে ব্যাংক থেকে টাকা তোলা যাবে অথবা কমিটির সিদ্ধান্তক্রমে মোহতামিমের নামে হিসাব খোলা যেতে পারে।